সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর এই মামলা দায়ের করেন। এতে সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তার গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার ইঙ্গিত বহন করে। আরও পড়ুনমৃত্যুর আগের দিন এই অভিনেতাকে কেন খুঁজেছিলেন সালমান শাহফ্যাশন-স্টাইলে আজও অনন্য সালমান শাহ ঘটনা

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর এই মামলা দায়ের করেন। এতে সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তার গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন
মৃত্যুর আগের দিন এই অভিনেতাকে কেন খুঁজেছিলেন সালমান শাহ
ফ্যাশন-স্টাইলে আজও অনন্য সালমান শাহ

ঘটনার পরদিন রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘদিন পর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক গত বছরের ২০ অক্টোবর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরদিনই নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। বাদী অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সামীরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

বাদীপক্ষ জানায়, অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে প্রমাণ সাপেক্ষে তাদের অব্যাহতি দেওয়া হতে পারে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।
 
এমডিএএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow