সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডনকে নেওয়া হচ্ছে আদালতে
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে সোপর্দ করার জন্য নিয়ে যাচ্ছে। রোববার (৯ আগস্ট) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। এরপর আমাদের সিআইডির টিম গিয়ে তাকে নিয়ে আসে। বর্তমানে তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন গত বছর। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার পুরোনো নথি থেকে জানা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি প্রতিবেদন দেয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আল
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে সোপর্দ করার জন্য নিয়ে যাচ্ছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুরে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। এরপর আমাদের সিআইডির টিম গিয়ে তাকে নিয়ে আসে। বর্তমানে তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন গত বছর। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
পুরোনো নথি থেকে জানা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি প্রতিবেদন দেয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
টিটি/জেএইচ
What's Your Reaction?