সালমানের বাসভবন থেকে সাপ উদ্ধার, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ফের চাঞ্চল্যকর ঘটনা। এবার তার মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এলাকা থেকে একটি সাপ উদ্ধার হওয়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৮ মে) সকালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচে সাপটি দেখতে পান নিরাপত্তারক্ষীরা। বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনকে। সালমান খানের বাসভবন হওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় বাড়তি সতর্কতা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান একজন পেশাদার সাপ উদ্ধারকারী। পরে সাপটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে নিয়ন্ত্রণে আনেন তিনি। উদ্ধারকারী খালি হাতেই সাপটিকে ধরে একটি ব্যাগে নিরাপদে বন্দি করেন। পরে সেটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও ও ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আলোচনা। উল্লেখ্য, এর আগেও সাপের ঘটনায় আলোচনায় এসেছিলেন সালমান খান। প্রায় পাঁচ বছর আগে মহারাষ্ট্রের পানভেলে নিজের ফার্মহাউসে সাপের কামড়ে আহত হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। আরও পড়ুন:বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি বিচ্ছেদ নিয়ে সরব সু
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ফের চাঞ্চল্যকর ঘটনা। এবার তার মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এলাকা থেকে একটি সাপ উদ্ধার হওয়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৮ মে) সকালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচে সাপটি দেখতে পান নিরাপত্তারক্ষীরা। বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনকে। সালমান খানের বাসভবন হওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় বাড়তি সতর্কতা দেখা দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান একজন পেশাদার সাপ উদ্ধারকারী। পরে সাপটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে নিয়ন্ত্রণে আনেন তিনি। উদ্ধারকারী খালি হাতেই সাপটিকে ধরে একটি ব্যাগে নিরাপদে বন্দি করেন। পরে সেটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
ঘটনার ভিডিও ও ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আলোচনা।
উল্লেখ্য, এর আগেও সাপের ঘটনায় আলোচনায় এসেছিলেন সালমান খান। প্রায় পাঁচ বছর আগে মহারাষ্ট্রের পানভেলে নিজের ফার্মহাউসে সাপের কামড়ে আহত হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন অভিনেতা।
আরও পড়ুন:
বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি
বিচ্ছেদ নিয়ে সরব সুরজ, ‘তৃতীয় ব্যক্তি’ তত্ত্ব উড়িয়ে দিলেন মৌনীর স্বামী
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সালমানের একটি পোস্ট নিয়েও শুরু হয়েছিল ব্যাপক আলোচনা। ‘শার্টলেস’ একটি ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো একাকীত্বে ভুগছেন। যদিও পরে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সালমান জানান, পরিবার ও ভক্তদের ভালোবাসায় তিনি ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ’।
এমএমএফ
What's Your Reaction?