সালাহকে ঘিরে তুরস্কে উৎসবের আমেজ, বিমানবন্দরে ভক্তদের ঢল
লিভারপুলকে মোহাম্মদ সালাহ বিদায় জানিয়েছেন ফিফা বিশ্বকাপের আগেই। পরবর্তী গন্তব্য নিয়ে হয়েছে অনেক জল্পনা। তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর মিশরীয় এই তারকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। খুব দ্রুতই সেই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে যাচ্ছে তুরস্কের ক্লাবটি। তুরস্কে পৌঁছানোর পর বিমানবন্দরে শত শত সমর্থকের ভালোবাসায় সিক্ত হন এই তারকা ফরোয়ার্ড। গতকাল বুধবার ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের বাইরে শত শত ট্রাবজোনস্পর সমর্থক জড়ো হন। ক্লাবের রঙের পোশাক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সালাহ ভক্তদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে সময় কাটান। ৩৪ বছর বয়সী সালাহ গত মৌসুমে লিভারপুল ছাড়েন দীর্ঘ ৯ বছর পর। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি করেছেন ২৫৭ গোল। ট্রাবজোনস্পরে সালাহর বেতন কত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তিনি ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার ফি দিতে হয়নি। ফলে ক্লাবটি তার বেতনের পেছনেই বেশি অর্থ ব্যয় করতে পারছে। চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা সালাহ আগামী মৌসুমে ট্রাবজোনস্পরের হয়ে ইউরোপিয়ান ফুটবল খেলবেন। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়েছিল দলটি, যা চ্যাম্পি
লিভারপুলকে মোহাম্মদ সালাহ বিদায় জানিয়েছেন ফিফা বিশ্বকাপের আগেই। পরবর্তী গন্তব্য নিয়ে হয়েছে অনেক জল্পনা। তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর মিশরীয় এই তারকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
খুব দ্রুতই সেই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে যাচ্ছে তুরস্কের ক্লাবটি। তুরস্কে পৌঁছানোর পর বিমানবন্দরে শত শত সমর্থকের ভালোবাসায় সিক্ত হন এই তারকা ফরোয়ার্ড।
গতকাল বুধবার ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের বাইরে শত শত ট্রাবজোনস্পর সমর্থক জড়ো হন। ক্লাবের রঙের পোশাক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সালাহ ভক্তদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে সময় কাটান।
৩৪ বছর বয়সী সালাহ গত মৌসুমে লিভারপুল ছাড়েন দীর্ঘ ৯ বছর পর। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি করেছেন ২৫৭ গোল।
ট্রাবজোনস্পরে সালাহর বেতন কত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তিনি ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার ফি দিতে হয়নি। ফলে ক্লাবটি তার বেতনের পেছনেই বেশি অর্থ ব্যয় করতে পারছে।
চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা সালাহ আগামী মৌসুমে ট্রাবজোনস্পরের হয়ে ইউরোপিয়ান ফুটবল খেলবেন। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়েছিল দলটি, যা চ্যাম্পিয়ন গালাতাসারাই থেকে আট পয়েন্ট পিছিয়ে ছিল।
ইউরোপা লিগের প্লে-অফ পেরোতে না পারলে ট্রাবজোনস্পর খেলবে উয়েফা কনফারেন্স লিগে।
২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের সঙ্গে সপ্তাহে ৪ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তি করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হয়েছিলেন সালাহ।
বৃহস্পতিবার স্থানীয় সময় ট্রাবজোনস্পরের মাঠ পাপারা পার্কে সালাহর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান হবে। ক্লাবটি সমর্থকদের নতুন মৌসুমের জার্সি পরে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘ইতিহাসের সাক্ষী হোন।’
আইএন
What's Your Reaction?