সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো বৃদ্ধের

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামেন এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা জানান, দুদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ তাদের ওপর হামলা চালান। এসময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুসিতে গুরুতর আহত হন শফিউল আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিহত শফিউল আলমের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করেন একই এলাকার রিক্কু, রিফন ও রিজভী। এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন নিয়ে শুক্রবার সালিশ বসে। ওই সালিশে এ হামলার ঘটনা ঘটে। নিহতের ছেলে আরাফাত হোসেন বলেন, ‌‘এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে রিক্কু, রিফন ও রিজভী। প্রতিদিন মাদক সেবন করে এলাকায় নান

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো বৃদ্ধের

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামেন এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের স্বজনরা জানান, দুদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ তাদের ওপর হামলা চালান। এসময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুসিতে গুরুতর আহত হন শফিউল আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিহত শফিউল আলমের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করেন একই এলাকার রিক্কু, রিফন ও রিজভী। এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন নিয়ে শুক্রবার সালিশ বসে। ওই সালিশে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের ছেলে আরাফাত হোসেন বলেন, ‌‘এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে রিক্কু, রিফন ও রিজভী। প্রতিদিন মাদক সেবন করে এলাকায় নানা অপরাধ করছে। আমি আমার বাবাকে হত্যার বিচার চাই।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow