সাড়ে ১৮ ঘণ্টা পর সচল ময়মনসিংহ-ভৈরব রেলপথ

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় লাইনচ্যুত হওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর রেললাইন মেরামতের কাজ শেষ হলে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ রাত ১২টা ২৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পরে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছে। দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আখাউড়া থেকে একটি হাইড্রোলিক উদ্ধারকারী ট্রেনও উদ্ধারকাজে যোগ দেয়। রাতভর চলা অভিযানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা সম্ভব হয়। ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণ

সাড়ে ১৮ ঘণ্টা পর সচল ময়মনসিংহ-ভৈরব রেলপথ

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় লাইনচ্যুত হওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর রেললাইন মেরামতের কাজ শেষ হলে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখেই ট্রেনটির বাকি অংশ রাত ১২টা ২৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পরে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছে।

দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আখাউড়া থেকে একটি হাইড্রোলিক উদ্ধারকারী ট্রেনও উদ্ধারকাজে যোগ দেয়। রাতভর চলা অভিযানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা সম্ভব হয়।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নির্ণয় করা হবে।

সাড়ে ১৮ ঘণ্টা পর সচল ময়মনসিংহ-ভৈরব রেলপথ

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারকারী দল সফলভাবে তিনটি বগি উদ্ধার করেছে। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হলে বিকেল পৌনে ৪টার দিকে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ রেলওয়ে, ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-ভৈরব রেলপথে কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow