সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও টাইমস্কেল ২০১৩ সালের ১ জানুয়ারি থেকেই হিসাব করা হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিলবিভাগ এ সংক্রান্ত একটি রায় দেন। শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে সারাদেশে ২৬ হাজার ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ ঘোষণা দেয় সরকার। এসব বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক ছিলেন। জাতীয়করণের ফলে তাদের নিয়োগ ২০১৩ সালের জানুয়ারি থেকে হিসাব করা হবে বলে ধার্য করা হয়েছে।  এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের চাকরিকালের ৫০ শতাংশ হিসাব করে রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ২০১৩ সালের ১ জানুয়ারিকেই হিসাব করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাতীয়করণকৃত বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষকরা। এরপর হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় দেন। পরবর্তীকালে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলবিভাগে আপিল দায়ের করে। এ সময় মোট ৬টি যুক্তিতে আপিল দায়ের করা

সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান
জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও টাইমস্কেল ২০১৩ সালের ১ জানুয়ারি থেকেই হিসাব করা হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিলবিভাগ এ সংক্রান্ত একটি রায় দেন। শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে সারাদেশে ২৬ হাজার ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ ঘোষণা দেয় সরকার। এসব বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক ছিলেন। জাতীয়করণের ফলে তাদের নিয়োগ ২০১৩ সালের জানুয়ারি থেকে হিসাব করা হবে বলে ধার্য করা হয়েছে।  এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের চাকরিকালের ৫০ শতাংশ হিসাব করে রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ২০১৩ সালের ১ জানুয়ারিকেই হিসাব করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাতীয়করণকৃত বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষকরা। এরপর হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় দেন। পরবর্তীকালে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলবিভাগে আপিল দায়ের করে। এ সময় মোট ৬টি যুক্তিতে আপিল দায়ের করা হয়। আজ আপিলবিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন বলে জানান এই আইনজীবী। উল্লেখ্য, এর ফলে জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগ, জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও টাইমস্কেল ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সময় বিবেচনা করে নির্ধারণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow