সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলক্রসিংয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে পড়ায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা ঢাকা-খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৯ জুন) ভোর প্রায় ৪টার দিকে বসন্তপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল ট্রাকটি সরিয়ে রেললাইন সচল করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরে যাচ্ছিল। বসন্তপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে রেললাইনের ওপর উঠে যায়। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রেকার এনে দীর্ঘ চেষ্টার পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। দুর্ঘটনার কারণে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলক্রসিংয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে পড়ায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা ঢাকা-খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২৯ জুন) ভোর প্রায় ৪টার দিকে বসন্তপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল ট্রাকটি সরিয়ে রেললাইন সচল করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরে যাচ্ছিল। বসন্তপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে রেললাইনের ওপর উঠে যায়। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রেকার এনে দীর্ঘ চেষ্টার পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।
দুর্ঘটনার কারণে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস-১ নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। এছাড়া ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ফরিদপুরে আটকা পড়ে।
পরে রেললাইন সচল হলে নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার মো. সোহেল বলেন, চালক অসুস্থ থাকায় আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ চোখে ঘুম চলে আসায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। চার বছর ধরে গাড়িতে কাজ করছি।
বসন্তপুর রেলক্রসিংয়ের গেটম্যান রেজাউল হাওলাদার বলেন, ভোরের দিকে বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি ট্রাকটি রেলের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে রেললাইনের ওপর উঠে গেছে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখতে অনুরোধ করি। পরে উদ্ধার কাজ শেষে সকাল ১০টার দিকে লাইন ক্লিয়ার করা হয়।
রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) মো. মাহবুব হাসান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টার দিকে ট্রাকটি সরিয়ে রেললাইন চলাচলের উপযোগী করা হয়। এরপর নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় সাড়ে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
What's Your Reaction?