সাড়ে ৮ লাখ যুবককে প্রশিক্ষণ দিতে ৯৫৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন 

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি’ প্রকল্পের আওতায় ৮ লাখ ৫০ হাজার ৫০০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৯৫৬ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৭৩১ টাকা ব্যয়ে ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। জানা গেছে, প্রকল্পের লক্ষ্য হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে যুক্ত নয়, এমন (এনইইটি) তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক ও আচরণগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা। পাশাপাশি বিভিন্ন এলাকায় ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। আরও পড়ুন জাতীয় বা

সাড়ে ৮ লাখ যুবককে প্রশিক্ষণ দিতে ৯৫৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন 

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি’ প্রকল্পের আওতায় ৮ লাখ ৫০ হাজার ৫০০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৯৫৬ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৭৩১ টাকা ব্যয়ে ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

জানা গেছে, প্রকল্পের লক্ষ্য হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে যুক্ত নয়, এমন (এনইইটি) তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক ও আচরণগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা। পাশাপাশি বিভিন্ন এলাকায় ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

অনুমোদিত ১০টি প্যাকেজের আওতায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা বিভাগের জন্য নির্ধারিত প্যাকেজ নম্বর এস-৭ এর আওতায় ব্র্যাক জেভি-কে ১৯৬ কোটি ৬ লাখ ২৩ হাজার ৯০২ টাকা ব্যয়ে ১ লাখ ২০ হাজার জন তরুণকে প্রশিক্ষণ এবং ৮০০টি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগের প্যাকেজ ১৪-এ সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জেভি-কে ৬৯ কোটি ৫৫ লাখ ১ হাজার ৯১৬ টাকা ব্যয়ে ৪৫ হাজার জন তরুণকে প্রশিক্ষণ এবং ৩০০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের এস-৯.১ প্যাকেজে কেয়ার বাংলাদেশ জেভি-কে ৩৮ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৫৬৫ টাকা ব্যয়ে ২২ হাজার ৫০০ জন তরুণকে প্রশিক্ষণ এবং ১৫০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের এস-৯.২ প্যাকেজে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জেভি-কে ৭২ কোটি ৮৭ লাখ ২ হাজার ৪২৫ টাকা ব্যয়ে ৪৫ হাজার জন তরুণকে প্রশিক্ষণ এবং ৩০০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেনীসহ ছয় জেলার এস-৯.৩ প্যাকেজে ঢাকা আহছানিয়া মিশন জেভি-কে ১৬৫ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৭৯৯ টাকা ব্যয়ে ১ লাখ ২০ হাজার জন তরুণকে প্রশিক্ষণ এবং ৮০০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনা বিভাগের এস-১০ প্যাকেজে কেয়ার বাংলাদেশ জেভি-কে ১১৫ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৮৪৫ টাকা ব্যয়ে ৮২ হাজার ৫০০ জন তরুণকে প্রশিক্ষণ এবং ৫৫০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগের এস-১১ প্যাকেজে কেয়ার বাংলাদেশ জেভি-কে ৮৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৭০২ টাকা ব্যয়ে ৬০ হাজার জন তরুণকে প্রশিক্ষণ এবং ৪০০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগের এস-১২ প্যাকেজে কেয়ার বাংলাদেশ জেভি-কে ১২১ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার ৬৬৬ টাকা ব্যয়ে ৯৭ হাজার ৫০০ জন তরুণকে প্রশিক্ষণ এবং ৬৫০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট বিভাগের এস-১৪ প্যাকেজে ড্যাম জেভি-কে ৯৪ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৯৪ টাকা ব্যয়ে ৬৭ হাজার ৫০০ জন তরুণকে প্রশিক্ষণ এবং ৪৫০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

রংপুর বিভাগের এস-১৩ প্যাকেজে ব্র্যাক জেভি-কে ১৪৪ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকা ব্যয়ে ৯০ হাজার জন তরুণকে প্রশিক্ষণ এবং ৬০০টি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

এমএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow