সায়নী ঘোষের পর এবার তৃণমূল নেতা নায়ক সোহম চক্রবর্তীকে হত্যার হুমকি

তৃণমূল কংগ্রেসের নেত্রী অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দিয়েছেন বিজেপির এক নেতা। ভিডিও প্রকাশ করে সেই হুমকি দেন তিনি। সে নিয়ে পশ্চিমবঙ্গে তোলপাড় চলছে। এবার মমতা ব্যানার্জির দলের আরেক সাবেক বিধায়ক টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীও প্রাণনাশের হুমকি পেয়েছেন। তবে এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। সিনেমার এক প্রযোজক হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সোহম। পুরোনো একটি সিনেমার অগ্রিম টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি তার। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোন করে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সোহম। জানা গেছে, ২০১৮ সালে মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহমকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পরই পরিচালক প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির কাজ আর এগোয়নি। সম্প্রতি প্রযোজক সেই সাইনিং মানির টাকা ফেরত দাবি করেন। কিন্তু সোহমের দাবি, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী অভিনেতা নিজে থেকে সিনেমা না ছাড়লে অগ্রিম টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকে না। অভিনেতার

সায়নী ঘোষের পর এবার তৃণমূল নেতা নায়ক সোহম চক্রবর্তীকে হত্যার হুমকি

তৃণমূল কংগ্রেসের নেত্রী অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দিয়েছেন বিজেপির এক নেতা। ভিডিও প্রকাশ করে সেই হুমকি দেন তিনি। সে নিয়ে পশ্চিমবঙ্গে তোলপাড় চলছে। এবার মমতা ব্যানার্জির দলের আরেক সাবেক বিধায়ক টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীও প্রাণনাশের হুমকি পেয়েছেন।

তবে এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। সিনেমার এক প্রযোজক হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সোহম। পুরোনো একটি সিনেমার অগ্রিম টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি তার।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোন করে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সোহম।

জানা গেছে, ২০১৮ সালে মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহমকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পরই পরিচালক প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটির কাজ আর এগোয়নি।

সম্প্রতি প্রযোজক সেই সাইনিং মানির টাকা ফেরত দাবি করেন। কিন্তু সোহমের দাবি, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী অভিনেতা নিজে থেকে সিনেমা না ছাড়লে অগ্রিম টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকে না।

অভিনেতার অভিযোগ, টাকা ফেরত না দেওয়ায় সম্প্রতি প্রযোজক তার অফিসে যান এবং পরে ফোনে হুমকি দেন।

তবে প্রযোজক তরুণ দাসের দাবি, বারবার শুটিংয়ের সময় চাইলেও সোহম সময় দেননি। তাই সিনেমাটি নির্মাণ করা সম্ভব হয়নি।

প্রযোজকের এ অভিযোগ অস্বীকার করে সোহম বলেন, তার কাছে পর্যাপ্ত সময় ছিল এবং প্রযোজকের বক্তব্যের কোনো ভিত্তি নেই। একইসঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow