সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সিঁড়ি দিয়ে নামার সময় মো. ইমরান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান পেশায় চাকরিজীবী ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে আসা ওই হোটেলের কর্মচারী মো. জাহিদ বলেন, ইমরান গতকাল আমাদের হোটেলে আসেন। তিনি আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ইমরান গতকাল ওই হোটেলে উঠেন। সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট

সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সিঁড়ি দিয়ে নামার সময় মো. ইমরান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান পেশায় চাকরিজীবী ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওই হোটেলের কর্মচারী মো. জাহিদ বলেন, ইমরান গতকাল আমাদের হোটেলে আসেন। তিনি আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ইমরান গতকাল ওই হোটেলে উঠেন। সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow