সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিনগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ভবতোষের ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার ম

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) দিনগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ভবতোষের ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পেছনে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরিফুর রহমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow