সিআইডি পরিচয়ে প্রতারণা, ৩ যুবক গ্রেফতার

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় প্রেস বিজ্ঞাপ্তিতে ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮), শেখ শাদিউল ইসলাম (২০)। তারা সবাই ঢাকা খিলগাও এলাকার বাসিন্দা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে আটক করেন ফরিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। পরে ডিবি পুলিশের একটি টিম তাদের আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ভুয়া অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য বলে পরিচয় দেয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজউদ্দিন খন্দকার বল

সিআইডি পরিচয়ে প্রতারণা, ৩ যুবক গ্রেফতার

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় প্রেস বিজ্ঞাপ্তিতে ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮), শেখ শাদিউল ইসলাম (২০)। তারা সবাই ঢাকা খিলগাও এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে আটক করেন ফরিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। পরে ডিবি পুলিশের একটি টিম তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ভুয়া অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য বলে পরিচয় দেয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে থানায় প্রতারণার মামলা হয়েছে। আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার আল শামীম/এএইচ  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow