সিআরবি শিরীষতলায় বর্ষবিদায়–বর্ষবরণে পরিবেশ ও ঐতিহ্য রক্ষার আহ্বান মেয়রের

চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নতুন বছরকে বরণ করার এ সময়ে নগরকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, পুরোনো বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণের এই সময়ে সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে পরিবেশ ও সংস্কৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি। তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ অক্সিজেন দেয়, আর মানুষের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সিআরবির ঐতিহাসিক শিরীষ গাছের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১২৫ বছর ধরে এটি নগরবাসীর উপকার করে যাচ্ছে। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, তখন মানুষকে অক্সিজেনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। অথচ প্রকৃতি আমাদের প্রতিনিয়ত বিনা মূল্যে অক্সিজেন দিচ্ছে। তাই গাছপালা রক্ষা

সিআরবি শিরীষতলায় বর্ষবিদায়–বর্ষবরণে পরিবেশ ও ঐতিহ্য রক্ষার আহ্বান মেয়রের

চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নতুন বছরকে বরণ করার এ সময়ে নগরকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিআরবি শিরীষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, পুরোনো বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণের এই সময়ে সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে পরিবেশ ও সংস্কৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি।

তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ অক্সিজেন দেয়, আর মানুষের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সিআরবির ঐতিহাসিক শিরীষ গাছের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১২৫ বছর ধরে এটি নগরবাসীর উপকার করে যাচ্ছে।

করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, তখন মানুষকে অক্সিজেনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। অথচ প্রকৃতি আমাদের প্রতিনিয়ত বিনা মূল্যে অক্সিজেন দিচ্ছে। তাই গাছপালা রক্ষা করা নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে স্থানীয় মানুষের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে জায়গাটি রক্ষা পেয়েছে। এটি চট্টগ্রামবাসীর পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত।

ডা. শাহাদাত বলেন, জায়গাটি রেলওয়ের হলেও এর সুরক্ষা নিশ্চিত করা নগরবাসীর দায়িত্ব। সবাইকে মিলে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

নতুন প্রজন্মের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, বাংলা মাস ও ছয় ঋতুর ঐতিহ্য সম্পর্কে তাদের জানাতে হবে। সংস্কৃতি ও ইতিহাস থেকে বিচ্ছিন্ন হলে দেশপ্রেম গড়ে ওঠে না।

শাহাদাত হোসেন বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা বইমেলা আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে। বই কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বই জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow