সিইআইজেড হচ্ছে ২০৩৪ সালের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি বড় পদক্ষেপ: অর্থমন্ত্রী

অর্থমমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে আগামী ২০৩৪ সালে আমাদের যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে তারই একটি বড় পদক্ষেপ। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় সিইআইজেডের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, আমরা ১ কোটি লোকের কর্ম সংস্থানের কথা বলছি৷ এই এখানেই ১ লাখের অধিক লোক চাকরি করবে। যদিও ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু হিসেব করি তাহলে এখানে ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে। এর অর্থনৈতিক প্রভাব শুধু এই আনোয়ারা নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে যত ধরনের সার্ভিসেস ডেভেলপমেন্ট হবে, এখানে সাপ্লাই চেইন ডেভেলপ হবে। সাম্প্রতিক বাজেট অধিবেশনে ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্তকরণ বিষয় উল্লেখ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসেন এবং বিনিয়োগ করেন। বাংলাদেশ ব্যবসার জন্য চব্বিশ ঘণ্টা, সপ্তাহে সাতদিন উন্মুক্ত। এটাই বর্তমান সরকারের

সিইআইজেড হচ্ছে ২০৩৪ সালের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি বড় পদক্ষেপ: অর্থমন্ত্রী

অর্থমমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে আগামী ২০৩৪ সালে আমাদের যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে তারই একটি বড় পদক্ষেপ।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় সিইআইজেডের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ১ কোটি লোকের কর্ম সংস্থানের কথা বলছি৷ এই এখানেই ১ লাখের অধিক লোক চাকরি করবে। যদিও ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু হিসেব করি তাহলে এখানে ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে।

এর অর্থনৈতিক প্রভাব শুধু এই আনোয়ারা নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে যত ধরনের সার্ভিসেস ডেভেলপমেন্ট হবে, এখানে সাপ্লাই চেইন ডেভেলপ হবে।

সাম্প্রতিক বাজেট অধিবেশনে ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্তকরণ বিষয় উল্লেখ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসেন এবং বিনিয়োগ করেন। বাংলাদেশ ব্যবসার জন্য চব্বিশ ঘণ্টা, সপ্তাহে সাতদিন উন্মুক্ত। এটাই বর্তমান সরকারের ভাবনায় রয়েছে। তাই বিনিয়োগের জন্য যেকোনো কিছু, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যেকোনো পরিবর্তনই আমাদের ভাবনায় সর্বদা থাকে।

অর্থমন্ত্রী আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, এবার আমরা বাংলাদেশে সিঙ্গেল উইন্ডো পরিষেবা চালু করতে যাচ্ছি। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা আমরা ইতোমধ্যেই ঠিক করে ফেলেছি। বাংলাদেশে আপনাদের বিনিয়োগ এবং অর্জিত মুনাফা দেশে ফেরত পাঠানোও আমরা সহজ করে দিচ্ছি, যা অতীতে একটি বড় বাধা ছিল। তাই, যেকোনো বিনিয়োগকারীর জন্য বাংলাদেশে অর্জিত মুনাফা, এমনকি তাদের মূলধনও, যখন তারা বিনিয়োগ গুটিয়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন যেন সহজেই দেশে ফেরত পাঠানো যায়, তার ব্যবস্থা আমরা অত্যন্ত সহজ করে দিচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম, হুমাম কাদের চৌধুরীসহ প্রমুখ৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow