সিইউএফএলে গ্যাস সরবরাহের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানো এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২২ জুন) বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা পরিদর্শন করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের মূল উদ্দেশ্য ছিল সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা পর্যালোচনা এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা। সম্প্রতি গ্যাস সরবরাহ পাওয়ার পর কাফকো ও ডিএপি কারখানায় উৎপাদন শুরু হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন গ্যাস সংকটে বন্ধ থাকা সিইউএফএল দ্রুত চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী কারখানাগুলোর উৎপাদন অবকাঠামো, যন্ত্রপাতির অবস্থা এবং সংস্কারের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় শিল্পমন্ত্রী দেশীয় সার উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি কারখানাগুলোর আধুনিকায়ন, যন্ত্রপাতি মেরামত এবং উ

সিইউএফএলে গ্যাস সরবরাহের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানো এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২২ জুন) বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা পরিদর্শন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের মূল উদ্দেশ্য ছিল সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা পর্যালোচনা এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা। সম্প্রতি গ্যাস সরবরাহ পাওয়ার পর কাফকো ও ডিএপি কারখানায় উৎপাদন শুরু হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন গ্যাস সংকটে বন্ধ থাকা সিইউএফএল দ্রুত চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী কারখানাগুলোর উৎপাদন অবকাঠামো, যন্ত্রপাতির অবস্থা এবং সংস্কারের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় শিল্পমন্ত্রী দেশীয় সার উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি কারখানাগুলোর আধুনিকায়ন, যন্ত্রপাতি মেরামত এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেন।

সিইউএফএলের ব্যবস্থাপক (উৎপাদন) উত্তম চৌধুরী বলেন, কারখানার যন্ত্রপাতি সচল রাখা এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে মন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। কারিগরি প্রস্তুতি সম্পন্ন রয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত হলে দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব হবে।

পরিদর্শনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবু নাছের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সিইউএফএলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ আরও জোরদার হবে, যা দেশের সার উৎপাদন ও কৃষি খাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow