সিএনজি অটোরিকশা উল্টে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

জামালপুর সদর উপজেলার মহেশপুর কালীবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আব্দুল মান্নান (নাম) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দুয়া বাজারের ঘড়ি ব্যবসায়ী আব্দুল মান্নান মেয়ের শ্বশুরবাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জামালপুরে ফিরছিলেন। পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি মহেশপুর কালীবাড়ি এলাকায় পৌঁছালে একটি কুকুর হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করে। কুকুরটিকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া স্টেশন পূর্বপাড়া এলাকার মৃত হাসমত আলী হাসন সরকারের ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে এ দুর্ঘটনা

সিএনজি অটোরিকশা উল্টে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

জামালপুর সদর উপজেলার মহেশপুর কালীবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আব্দুল মান্নান (নাম) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দুয়া বাজারের ঘড়ি ব্যবসায়ী আব্দুল মান্নান মেয়ের শ্বশুরবাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জামালপুরে ফিরছিলেন।

পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি মহেশপুর কালীবাড়ি এলাকায় পৌঁছালে একটি কুকুর হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করে। কুকুরটিকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া স্টেশন পূর্বপাড়া এলাকার মৃত হাসমত আলী হাসন সরকারের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে আব্দুল মান্নানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow