সিএনজিতে যাত্রীবেশে ইয়াবা পাচার, দুই নারীসহ আটক ৪

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিতে যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় চারজনকে আটক করেছে র‍্যাব-৭। তাদের কাছ থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। রোববার (৯ আগস্ট) র‍্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটক ও মাদক জব্দের বিষয়টি জানানো হয়। র‍্যাব-৭ জানায়, কক্সবাজার থেকে সিএনজিযোগে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট বিকেল ৬টা ২৫ মিনিটের দিকে পটিয়ার কচুয়াই ইউনিয়নের জুলুর দিঘীর পূর্বপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। আরও পড়ুন চট্টগ্রামে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এ সময় একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তখন সিএনজিতে যাত্রীবেশে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা হামিদ হোছেন (৫৬), রাশেদা আক্তার (২৮), মুন্নী আক্তার (৪৫) ও মরিয়ম খাতুনকে (৩২) আটক করেন। পরে তাদের তল্লাশি করে ভ্যানিটি ব্যাগের ভেতর পলিজিপার প্যাকেটে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। র‍্যাব-

সিএনজিতে যাত্রীবেশে ইয়াবা পাচার, দুই নারীসহ আটক ৪

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিতে যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় চারজনকে আটক করেছে র‍্যাব-৭। তাদের কাছ থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (৯ আগস্ট) র‍্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটক ও মাদক জব্দের বিষয়টি জানানো হয়।

র‍্যাব-৭ জানায়, কক্সবাজার থেকে সিএনজিযোগে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট বিকেল ৬টা ২৫ মিনিটের দিকে পটিয়ার কচুয়াই ইউনিয়নের জুলুর দিঘীর পূর্বপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তখন সিএনজিতে যাত্রীবেশে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা হামিদ হোছেন (৫৬), রাশেদা আক্তার (২৮), মুন্নী আক্তার (৪৫) ও মরিয়ম খাতুনকে (৩২) আটক করেন।

পরে তাদের তল্লাশি করে ভ্যানিটি ব্যাগের ভেতর পলিজিপার প্যাকেটে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জব্দ ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow