সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর
পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই ছাত্রীর নাম জেসমিন আক্তার রিতু (১৮)। তিনি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, বাবার সঙ্গে সিএনজিতে করে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না ওই গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ছাত্রীর নাম জেসমিন আক্তার রিতু (১৮)। তিনি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বাবার সঙ্গে সিএনজিতে করে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না ওই গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?