সিএমএইচে মুশফিকুলকে দেখতে গেলেন সেনাপ্রধান ও বিএনপির স্বাস্থ্য সম্পাদক
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এদিকে, মুশফিকুল ফজলের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে সিএমএইচে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি মঙ্গলবার (১৬ জুন) সিএমএইচে গিয়ে মুশফিকুল ফজল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বর্তমানে মুশফিকুল ফজল সিএমএইচে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সুলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে মুশফিকুল ফজলকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সার্বক্ষণিক নজরদারি রাখছেন এবং
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এদিকে, মুশফিকুল ফজলের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে সিএমএইচে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
তিনি মঙ্গলবার (১৬ জুন) সিএমএইচে গিয়ে মুশফিকুল ফজল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
বর্তমানে মুশফিকুল ফজল সিএমএইচে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সুলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে মুশফিকুল ফজলকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সার্বক্ষণিক নজরদারি রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
কেএইচ/একিউএফ
What's Your Reaction?