সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় আটক দুই ব্যক্তিকে মুক্তি দিয়েছে পুলিশ। মুক্তির পর তাদের নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, দুজনকে স্থানীয় কিছু মানুষ উৎসবমুখরভাবে স্বাগত জানাচ্ছেন। পরে সমর্থকরা তাদের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। এর আগে ভারতের রাজস্থানের জয়পুরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে সিজেপি প্রতিষ্ঠাতা দিপকের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই সময় তাকে চড় মারা হয়। এই ঘটনার পরই পুলিশ দুজনকে আটক করে। ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ফিরে আসা অভিজিৎ দিপককে বিক্ষোভস্থলে চড় মারা হচ্ছে।  

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় আটক দুই ব্যক্তিকে মুক্তি দিয়েছে পুলিশ। মুক্তির পর তাদের নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, দুজনকে স্থানীয় কিছু মানুষ উৎসবমুখরভাবে স্বাগত জানাচ্ছেন। পরে সমর্থকরা তাদের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।

এর আগে ভারতের রাজস্থানের জয়পুরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে সিজেপি প্রতিষ্ঠাতা দিপকের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই সময় তাকে চড় মারা হয়।

এই ঘটনার পরই পুলিশ দুজনকে আটক করে। ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ফিরে আসা অভিজিৎ দিপককে বিক্ষোভস্থলে চড় মারা হচ্ছে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow