সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এ লক্ষে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এ লক্ষে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow