সিরাজগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে জয়ী ইকবাল হাসান টুকু
সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বেসরকারিভাবে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৬২ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে ইকবাল হাসান টুকু বিজয়ী হন।
সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বেসরকারিভাবে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৬২ কেন্দ্রের মধ্যে সবকটির বেসরকারি ফলাফলে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে ইকবাল হাসান টুকু বিজয়ী হন।
What's Your Reaction?