সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও টিনের একাংশ পুড়ে গেছে।  শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।  সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতি বাজারে একটি টিনের তৈরি মার্কেটে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস। শনিবার রাতের আঁধারে খড়কুটো স্তূপ করে সেখানে পেট্রোল আগুন দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আগুন বাইরেই নিভে গেছে, ঘরে ঢুকতে পারেনি। টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকলে পুরো মার্কেটটাই পুড়ে ছাই হয়ে যেত।  শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছি। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও টিনের একাংশ পুড়ে গেছে। 

শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতি বাজারে একটি টিনের তৈরি মার্কেটে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস। শনিবার রাতের আঁধারে খড়কুটো স্তূপ করে সেখানে পেট্রোল আগুন দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আগুন বাইরেই নিভে গেছে, ঘরে ঢুকতে পারেনি। টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকলে পুরো মার্কেটটাই পুড়ে ছাই হয়ে যেত। 

শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছি। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেগুলো নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, ছোট হোক বড় হোক ঘটনা যেটাই ঘটুক আমরা সেটাকে ভালোভাবে দেখছি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow