সিরাজগঞ্জে ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় অনন্ত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো- গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)। স্থানীয়রা জানান, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি প্রায় তিন বিঘা জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গ্রুপের সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আসমত আলীর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলতি বছর বিএনপি নেতা সিদ্দিক গ্রুপ পুকুরটি লিজ নেয়। দ্বন্ধ থাকাবস্থায় সোমবার ভোরে সিদ্দিক গ্রুপের লোকজন জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যায়। বিষয়টি আসমত গ্রুপের লোকজন আগেই জানতে পেরে ওৎপেতে ছিল। মাছ ধরার এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েক জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যায়। অন্যদিকে গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য

সিরাজগঞ্জে ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় অনন্ত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো- গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।

স্থানীয়রা জানান, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি প্রায় তিন বিঘা জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গ্রুপের সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আসমত আলীর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলতি বছর বিএনপি নেতা সিদ্দিক গ্রুপ পুকুরটি লিজ নেয়। দ্বন্ধ থাকাবস্থায় সোমবার ভোরে সিদ্দিক গ্রুপের লোকজন জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যায়। বিষয়টি আসমত গ্রুপের লোকজন আগেই জানতে পেরে ওৎপেতে ছিল। মাছ ধরার এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েক জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যায়। অন্যদিকে গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুজনই সিদ্দিক গ্রুপের এবং বিএনপির সমর্থক ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow