সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎

শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ রিপন হোসেনের মরদেহ একদিন পর সিরাজগঞ্জের তাড়াশে মান্নাননগর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ড পাড়া গ্রামের আহসান আলীর ছেলে। ‎ ‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গত বুধবার রিপন উল্লাপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে তিনি মান্নাননগর নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে রিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মান্নান নগর এলাকার ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎

শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ রিপন হোসেনের মরদেহ একদিন পর সিরাজগঞ্জের তাড়াশে মান্নাননগর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিপন হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ড পাড়া গ্রামের আহসান আলীর ছেলে। ‎ ‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গত বুধবার রিপন উল্লাপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে তিনি মান্নাননগর নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে রিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মান্নান নগর এলাকার ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow