সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। এ সময় বাসে থাকা আরও অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।