সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালকসহ নিহত ৩

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‍্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০)। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‍্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিন যাত্রী মারা যান। এক যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালকসহ নিহত ৩

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‍্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০)। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‍্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিন যাত্রী মারা যান। এক যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow