সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ৩টি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় ধামাইনগর ইউনিয়নের খোদাদাদপুর, ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া এবং ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রামের একাধিক জমির মালিককে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে টপ সয়েল কর্তনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  অভিযানে রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ৩টি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এ সময় ধামাইনগর ইউনিয়নের খোদাদাদপুর, ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া এবং ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রামের একাধিক জমির মালিককে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে টপ সয়েল কর্তনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
অভিযানে রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow