সিরাজগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আপন চাচাদের বিরুদ্ধে ৫ বছর বয়সী শিশু মাহতাব হোসেন হৃদয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে টয়লেট নির্মাণের জন্য মাটি ফেলাকে কেন্দ্র করে শিশুটির বাবা ফারুক হোসেনের সঙ্গে তার ভাই হামেদ আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে হামেদের অন্য চার ভাই— পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত দেখে সন্তান হৃদয়কে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন ফারুক হোসেন। এ সময় হামেদ চাপাতি দিয়ে কোপাতে শুরু করলে ফারুকের কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়। ফারুক হোসেন কোনো রকমে প্রাণ বাঁচাতে পারলেও হামলাকারীরা মাটিতে পড়ে থাকা ৫ বছরের শিশু হৃদয়কে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছ

সিরাজগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আপন চাচাদের বিরুদ্ধে ৫ বছর বয়সী শিশু মাহতাব হোসেন হৃদয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে টয়লেট নির্মাণের জন্য মাটি ফেলাকে কেন্দ্র করে শিশুটির বাবা ফারুক হোসেনের সঙ্গে তার ভাই হামেদ আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে হামেদের অন্য চার ভাই— পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত দেখে সন্তান হৃদয়কে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন ফারুক হোসেন। এ সময় হামেদ চাপাতি দিয়ে কোপাতে শুরু করলে ফারুকের কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়। ফারুক হোসেন কোনো রকমে প্রাণ বাঁচাতে পারলেও হামলাকারীরা মাটিতে পড়ে থাকা ৫ বছরের শিশু হৃদয়কে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং শত শত মানুষ ভিড় করেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow