সিরাজগঞ্জে সরকারি পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মমসের আলীর ছেলে ইসমাইল (৭০) ও মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ৫ বিঘা সরকারি পুকুর নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলীর সঙ্গে বিএনপির সমর্থক আবু বক্কর সিদ্দিকের বিরোধ চলে আসছিল। পতিত সরকারের আমলে আছমত আলী মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। তবে সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়। পরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আবু বক্কার সিদ্দিক পক্ষের ইসমাইল হোসেন ও আব্দুস সালাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগ

সিরাজগঞ্জে সরকারি পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মমসের আলীর ছেলে ইসমাইল (৭০) ও মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ৫ বিঘা সরকারি পুকুর নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলীর সঙ্গে বিএনপির সমর্থক আবু বক্কর সিদ্দিকের বিরোধ চলে আসছিল। পতিত সরকারের আমলে আছমত আলী মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল।

তবে সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়। পরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আবু বক্কার সিদ্দিক পক্ষের ইসমাইল হোসেন ও আব্দুস সালাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২ টার দিকে দুজনের মৃত্যু হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই পুকুর নিয়ে ২০০৭ সালেও একজন নিহতের ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোরালো চেষ্টা চলছে বলে তিনি জানান।

এম এ মালেক/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow