সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণ বোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই মারা যান।  এছাড়াও সিএনজিতে থাকা একই পরিবারের সবুজ প্রামানিক, তার স্ত্রী মিতা, সন্তান সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এদিকে একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের পুত্র আহম্মদ রাস্তা পারের সময় সিমেন্ট বোঝাই ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্ম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণ বোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই মারা যান। 

এছাড়াও সিএনজিতে থাকা একই পরিবারের সবুজ প্রামানিক, তার স্ত্রী মিতা, সন্তান সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এদিকে একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের পুত্র আহম্মদ রাস্তা পারের সময় সিমেন্ট বোঝাই ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক এবং ভটভটি আটক করা হয়েছে। দুটো ঘটনায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow