সিরাজগঞ্জের বাস চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালকের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৫) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ সময় বাসটির চালকের সহকারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জের বাস চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালকের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৫) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ সময় বাসটির চালকের সহকারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow