সিরাজগঞ্জের ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত এগিয়ে

সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও একটিতে জামায়াত মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা যায়।  বেসরকারি ফলাফলে জানা গেছে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা এগিয়ে রয়েছেন। ১০টি ইউনিয়নের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মওলানা শাহীনূর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭০৫ ভোট।  সিরাজগঞ্জ-২ (আংশিক সদর ও কামারখন্দ) আসনের  বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ আসনের ১৬২টি কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ইকবাল হাসান মাহমুদ টুকু পেয়েছেন ৭১ হাজার ১৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১১২ ভোট।  সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনের ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতিকে আয়নুল হক পেয়েছেন

সিরাজগঞ্জের ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত এগিয়ে

সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও একটিতে জামায়াত মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা যায়। 

বেসরকারি ফলাফলে জানা গেছে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা এগিয়ে রয়েছেন। ১০টি ইউনিয়নের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মওলানা শাহীনূর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭০৫ ভোট। 

সিরাজগঞ্জ-২ (আংশিক সদর ও কামারখন্দ) আসনের  বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ আসনের ১৬২টি কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ইকবাল হাসান মাহমুদ টুকু পেয়েছেন ৭১ হাজার ১৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১১২ ভোট। 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনের ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতিকে আয়নুল হক পেয়েছেন ৭৫টির ফলাফলে ৯২ হাজার ৮৫০। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতিকে ৫১ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান এগিয়ে রয়েছেন। ১৪৭ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতিকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৩৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৪০ হাজার ১৭১ ভোট। 

সিরাজগঞ্জ-৫ আসনে এগিয়ে রয়েছেন বিএপির আমিরুল ইসলাম খান আলীম। ১৩১টি কেন্দ্রের মধ্যে ৫০টি ফলাফলে ধানের শীষ প্রতীকে আলীম পেয়েছেন ৫৩ হাজার ৮শ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৬০ ভোট। 

সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি প্রার্থী এম এ মুহিত এগিয়ে রয়েছেন। ১৬০টি কেন্দ্রের মধ্যে ৫৩টির বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে মুহিত পেয়েছেন ৬২ হাজার ২৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির এস এম সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৮৭৮ ভোট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow