সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন বাংলাদেশের বোলাররা। এগিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। সাথে এগিয়েছেন ব্যাটারদের অনেকেও। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন শরিফুল ইসলাম। ১২ ধাপ এগিয়ে ২৫ নম্বরে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ৪ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে রয়েছেন নাহিদ রানা। এছাড়া ১১ ধাপ এগিয়ে ৬২ নম্বরে আছেন তানভীর ইসলাম। অস্ট্রেলিয়ার জাভিয়ের বার্টলেট ৪ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে আছেন। এছাড়া ভারতের আর্শদ্বীপ সিং ১৪ ধাপ এগিয়ে রয়েছেন ৩৮ নম্বরে। অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচে ১৫৪ রান করা তাওহিদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ, রয়েছেন ২০ নম্বরে। ৩ ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন লিটন দাস। ১ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে রয়েছেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ম্যাচে ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস খেলা কুপার কনোলি দিয়েছেন বিশাল লাফ। ১০২ ধাপ এগিয়ে ৯৩ নম্বরে রয়েছেন কনোলি। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ৬ ধাপ এগিয়ে ১৩ নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ উই

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা
ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন বাংলাদেশের বোলাররা। এগিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। সাথে এগিয়েছেন ব্যাটারদের অনেকেও। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন শরিফুল ইসলাম। ১২ ধাপ এগিয়ে ২৫ নম্বরে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ৪ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে রয়েছেন নাহিদ রানা। এছাড়া ১১ ধাপ এগিয়ে ৬২ নম্বরে আছেন তানভীর ইসলাম। অস্ট্রেলিয়ার জাভিয়ের বার্টলেট ৪ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে আছেন। এছাড়া ভারতের আর্শদ্বীপ সিং ১৪ ধাপ এগিয়ে রয়েছেন ৩৮ নম্বরে। অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচে ১৫৪ রান করা তাওহিদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ, রয়েছেন ২০ নম্বরে। ৩ ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন লিটন দাস। ১ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে রয়েছেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ম্যাচে ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস খেলা কুপার কনোলি দিয়েছেন বিশাল লাফ। ১০২ ধাপ এগিয়ে ৯৩ নম্বরে রয়েছেন কনোলি। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ৬ ধাপ এগিয়ে ১৩ নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ উইকেট তুলে সিরিজসেরা হয়েছেন শামার জোসেফ। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ২৭ নম্বরে রয়েছেন জোসেফ। তার সতীর্থ জেসন হোল্ডার ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন। এছাড়া টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার কামিল মিশারা ২৪ ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৮ম স্থানে রয়েছেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুনিথ ভেল্লালাগে ১১ ধাপ এগিয়ে রয়েছেন ১৭ নম্বরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow