সিরিজ জয়ে ম্যাচসেরা মোস্তাফিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে নায়ক মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। মিরপুরে অস্ট্রেলিয়া এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ০ রানেই ৩ উইকেট হারায়। এর মধ্যে দুটি উইকেট নেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৮ উইকেটে ১৮৭ রানে থেমে যায়। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রানের। ৫ উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার ৭ ওভারে ২ মেইডেনসহ মাত্র ২৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। এমএমআর
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে নায়ক মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
মিরপুরে অস্ট্রেলিয়া এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ০ রানেই ৩ উইকেট হারায়। এর মধ্যে দুটি উইকেট নেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৮ উইকেটে ১৮৭ রানে থেমে যায়।
বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রানের। ৫ উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা।
এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার ৭ ওভারে ২ মেইডেনসহ মাত্র ২৭ রান দিয়ে নেন ৩টি উইকেট।
এমএমআর
What's Your Reaction?