সিরীয় বাহিনীর ওপর হামলা, সেনা নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজ-জোর প্রদেশে অজ্ঞাত হামলাকারীদের হামলায় দেশটির এক সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মিডিয়া ও যোগাযোগ অধিদপ্তর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানায়, দেইর ইজ-জোর শহরের পূর্বে জাদিদ বাকারা এলাকায় সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিস্তারিত পরিস্থিতি বা এর পেছনে কারা রয়েছে, তা জানায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও হামলার দায় স্বীকার করেনি। এর আগে শুক্রবার দামেস্কের দক্ষিণে সাইয়্যিদা জয়নাব এলাকায় বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টার সময় সশস্ত্র সংঘর্ষে দুই আইএস (দায়েশ) সদস্যকে নিষ্ক্রিয় করার দাবি করে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। সিরীয় কর্তৃপক্ষের ভাষ্য, পরবর্তী তল্লাশিতে দেখা যায়, ওই দুই সন্দেহভাজন একটি সরকারি স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টা করছিল।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজ-জোর প্রদেশে অজ্ঞাত হামলাকারীদের হামলায় দেশটির এক সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের মিডিয়া ও যোগাযোগ অধিদপ্তর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানায়, দেইর ইজ-জোর শহরের পূর্বে জাদিদ বাকারা এলাকায় সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিস্তারিত পরিস্থিতি বা এর পেছনে কারা রয়েছে, তা জানায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও হামলার দায় স্বীকার করেনি।
এর আগে শুক্রবার দামেস্কের দক্ষিণে সাইয়্যিদা জয়নাব এলাকায় বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টার সময় সশস্ত্র সংঘর্ষে দুই আইএস (দায়েশ) সদস্যকে নিষ্ক্রিয় করার দাবি করে সিরিয়ার নিরাপত্তা বাহিনী।
সিরীয় কর্তৃপক্ষের ভাষ্য, পরবর্তী তল্লাশিতে দেখা যায়, ওই দুই সন্দেহভাজন একটি সরকারি স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টা করছিল।
What's Your Reaction?