সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর নগরীর দীর্ঘদিনের পানির সংকট, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্ধিত ওয়ার্ডগুলোর নাগরিক সমস্যার স্থায়ী সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয়। তিনি সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএ
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর নগরীর দীর্ঘদিনের পানির সংকট, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্ধিত ওয়ার্ডগুলোর নাগরিক সমস্যার স্থায়ী সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয়। তিনি সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদস্যসচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর মিফতাহ্ সিদ্দিকী কালবেলাকে বলেন, ‘সিলেটবাসীর পানির সমস্যা নিরসন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং বর্ধিত ওয়ার্ডগুলোর বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। নগরবাসীকে সঙ্গে নিয়ে দ্রুত কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই তার অগ্রাধিকার।’
তিনি বলেন, ‘এখনো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে খুব শিগগিরই তা সম্পন্ন হবে। মূল লক্ষ্য হচ্ছে পানির সংকট দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং দ্রুততম সময়ে মানুষের দ্বারে সেবা পৌঁছে দেওয়া।’
প্রতিটি ওয়ার্ডের সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ঠেকাতে জলাধার নির্মাণ এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে যেসব এলাকায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা নাজুক অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নগরবাসী দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। নগরবাসীকে সঙ্গে নিয়েই সিলেটের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হবে, ইনশাআল্লাহ।’
সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে সুপেয় ও খাবার পানির সংকট রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যাও রয়েছে। বিশেষ করে সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নাগরিক সেবার ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধান, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যেই সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে মিফতাহ্ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও সিলেট ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এমডি নিয়োগের পর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ওয়াসার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
What's Your Reaction?