সিলেট টেস্টে টাইগার একাদশে দুই পরিবর্তন?

সাধারণত ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চায় না কোনো টিম ম্যানেজমেন্ট। তারপরও কখনো কখনো একটা দারুণ সাফল্যের পরও দলে পরিবর্তন আসে। ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের দারুণ জয়ের পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে কি বাংলাদেশ একাদশে পরিবর্তন ঘটবে? নাকি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঢাকার দলটিই খেলবে সিলেটে? বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি নিয়ে দুইরকম ভাষ্য শোনা যাচ্ছে। একরকম ভাষ্য হলো, সিলেটে আগামী ৫ দিনই বৃষ্টির পূর্বাভাস আছে। আবার আরেক পক্ষ থেকে বলা হচ্ছে, প্রথম দুই দিন বৃষ্টি থাকলেও পরের তিনদিন সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা তেমন নেই। কোনটা সত্য? সেটা সময়ই বলে দেবে। তবে এ মুহূর্তে মূল আলোচনা, টাইগারদের একাদশে পরিবর্তন নিয়ে। দলে একটি পরিবর্তন ঘটছে অনিবার্যভাবেই। আহত হয়ে দল থেকে ছিটকে পড়া সাদমান ইসলামের খেলার কোনোই সম্ভাবনা নেই। তার বদলে তানজিদ হাসান তামিমের একাদশে সুযোগ পাওয়া একরকম নিশ্চিত। ধরেই নেওয়া যায়, আগামীকাল ১৬ মে সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে সাদমানের জায়গায় তানজিদ তামিমের টেস্ট অভিষেক ঘটছে। এদিকে তানজিদ তামিমের সঙ্গী কে হবেন, তা নিয়ে

সিলেট টেস্টে টাইগার একাদশে দুই পরিবর্তন?

সাধারণত ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চায় না কোনো টিম ম্যানেজমেন্ট। তারপরও কখনো কখনো একটা দারুণ সাফল্যের পরও দলে পরিবর্তন আসে।

ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের দারুণ জয়ের পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে কি বাংলাদেশ একাদশে পরিবর্তন ঘটবে? নাকি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঢাকার দলটিই খেলবে সিলেটে?

বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টি নিয়ে দুইরকম ভাষ্য শোনা যাচ্ছে। একরকম ভাষ্য হলো, সিলেটে আগামী ৫ দিনই বৃষ্টির পূর্বাভাস আছে। আবার আরেক পক্ষ থেকে বলা হচ্ছে, প্রথম দুই দিন বৃষ্টি থাকলেও পরের তিনদিন সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা তেমন নেই। কোনটা সত্য? সেটা সময়ই বলে দেবে।

তবে এ মুহূর্তে মূল আলোচনা, টাইগারদের একাদশে পরিবর্তন নিয়ে। দলে একটি পরিবর্তন ঘটছে অনিবার্যভাবেই। আহত হয়ে দল থেকে ছিটকে পড়া সাদমান ইসলামের খেলার কোনোই সম্ভাবনা নেই। তার বদলে তানজিদ হাসান তামিমের একাদশে সুযোগ পাওয়া একরকম নিশ্চিত।

ধরেই নেওয়া যায়, আগামীকাল ১৬ মে সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে সাদমানের জায়গায় তানজিদ তামিমের টেস্ট অভিষেক ঘটছে।

এদিকে তানজিদ তামিমের সঙ্গী কে হবেন, তা নিয়েও নাকি খানিক সংশয় দেখা দিয়েছে। হাতের আঙুলে ব্যথা পেয়েছেন অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। তার আঙুলে ব্যান্ডেজ। তবে ভেতরের খবর হলো, আঙুলে ব্যান্ডেজ থাকলেও জয় ঠিকই খেলবেন। তাকে খেলানোর কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট।

তার মানে ধরেই নেওয়া যায়, মাহমুদুল হাসান জয়ের সাথেই ওপেন করবেন তানজিদ তামিম।

তানজিদ তামিমের টেস্ট অভিষেক যে মোটামুটি নিশ্চিত, তা জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক হাবিবুল বাশার ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল গতকাল বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন। প্রধান নির্বাচক সরাসরি মন্তব্য না করলেও এমনভাবে কথা বলেছেন, যার সারমর্ম হলো তানজিদ তামিমই সাদমান ইসলামের বিকল্প।

এদিকে তানজিদ একা নন। সিলেট টেস্টে দেখা যেতে পারে দ্রুতগতির বোলার শরিফুল ইসলামকেও। ঢাকা টেস্টে ৫ বোলারের ৪ জন বেশ সাফল্যের সাথে উৎরে গেলেও থার্ড পেসার এবাদত হোসেনের পারফরম্যান্স মোটেই আপ টু দ্য মার্ক ছিল না।

এবাদত শেরে বাংলায় (প্রথম ইনিংসে ১২ ওভারে ০/৫৪ আর দ্বিতীয় ইনিংসে ২ ওভারে ০/৯) দুই ইনিংসে ১৪ ওভার বল করে উইকেটশূন্য। ব্যাট হাতেও প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছেন। তাই সিলেটে এবাদতের বদলে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে খেলানোর চিন্তাভাবনা চলছে।

এছাড়া বাকি পজিশনগুলো ঠিকই থাকবে। মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে কোনো সংশয় নেই।

তার মানে একাদশ কী দাঁড়ালো? মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এআরবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow