সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী মুজিবুর রহমান

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের দুর্গ ভেঙে এই আসনে ধানের শীষের গণজোয়ার উপহার দিয়েছেন তারেক রহমানকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুজিবুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৯১১। শ্রীমঙ্গল রাজাপুর এলাকার বাসিন্দা রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে মুজিবুর রহমান জনপ্রিয়তার শীর্ষে। কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান বলেন, বিগত সময়ে মুজিবুর রহমান চৌধুরী অনেক নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে কাজ করছেন। অনেকবার কারাবরণ করতে হয়েছে। দীর্ঘ সময় পর কমলগঞ্জ শ্রীমঙ্গলবাসীর স্বপ্ন প

সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী মুজিবুর রহমান

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের দুর্গ ভেঙে এই আসনে ধানের শীষের গণজোয়ার উপহার দিয়েছেন তারেক রহমানকে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুজিবুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৯১১।

শ্রীমঙ্গল রাজাপুর এলাকার বাসিন্দা রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে মুজিবুর রহমান জনপ্রিয়তার শীর্ষে।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান বলেন, বিগত সময়ে মুজিবুর রহমান চৌধুরী অনেক নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে কাজ করছেন। অনেকবার কারাবরণ করতে হয়েছে। দীর্ঘ সময় পর কমলগঞ্জ শ্রীমঙ্গলবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।

মুজিবুর রহমান চৌধুরী জানান, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণী হয়ে থাকবেন।

তিনি বলেন, এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন, এখন আমার কাজ হলো এর প্রতিদান দেওয়া।

এম ইসলাম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow