সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর চাঁদনীঘাটস্থ সারদা হল প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর এবং প্রধান বক্তা সংগঠনের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে বাসুদেব ধর বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর চাঁদনীঘাটস্থ সারদা হল প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর এবং প্রধান বক্তা সংগঠনের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাসুদেব ধর বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে।

সন্তোষ শর্মা আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিকল্প নেই। নতুন নেতৃত্বের মাধ্যমে সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল লালিত, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবুসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতরা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক নেতারা এবং বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথিরা। 

এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow