সিলেট মহানগর শিবিরের সভাপতি সাজু সেক্রেটারি ফাহিম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের ২০২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তাহের মো. ফাহিম।   বুধবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও  সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তারা। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পরিচালনায় সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। ২০২৬ সেশনের জন্য সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শহীদুল ইসলাম সাজুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম সাজু মহানগরের সেক্রেটারি হিসেবে আবু তাহের মো. ফাহিমকে মনোনীত করেন। ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সদ্য সাবেক সভাপতি শাহীন আহমদ এ সময়  উপস্থিত ছিলেন।  

সিলেট মহানগর শিবিরের সভাপতি সাজু সেক্রেটারি ফাহিম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের ২০২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তাহের মো. ফাহিম।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও  সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তারা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পরিচালনায় সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

২০২৬ সেশনের জন্য সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শহীদুল ইসলাম সাজুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম সাজু মহানগরের সেক্রেটারি হিসেবে আবু তাহের মো. ফাহিমকে মনোনীত করেন।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সদ্য সাবেক সভাপতি শাহীন আহমদ এ সময় 
উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow