সিলেট-ময়মনসিংহে ভারী বৃষ্টির আভাস, অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

চলতি মে মাসে দেশে প্রথম তাপপ্রবাহ বয়ে গেছে গতকাল শুক্রবার। এই তাপপ্রবাহ আজ শনিবারও অব্যাহত থাকতে পারে। ফলে গরমের অনুভূতি বাড়তে পারে। শনিবার (১৬ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে। আরও পড়ুনআজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি  দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি

সিলেট-ময়মনসিংহে ভারী বৃষ্টির আভাস, অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

চলতি মে মাসে দেশে প্রথম তাপপ্রবাহ বয়ে গেছে গতকাল শুক্রবার। এই তাপপ্রবাহ আজ শনিবারও অব্যাহত থাকতে পারে। ফলে গরমের অনুভূতি বাড়তে পারে।

শনিবার (১৬ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন
আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ 
৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি 

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যশোরে।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow