সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সাতজন দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে নারী ও পুরুষ মিলিয়ে সাতজনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চলছিল। বিষয়টি টের পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই সাতজনকে সীমান্তের ভারতীয় অংশে ফিরিয়ে নেয়। ঘটনার সময় কিছুক্ষণ তারা সীমান্তের শূন্য রেখা ও ভারতীয় অংশে অবস্থান করছিলেন। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

পরে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সাতজন দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে নারী ও পুরুষ মিলিয়ে সাতজনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চলছিল। বিষয়টি টের পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

এ সময় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই সাতজনকে সীমান্তের ভারতীয় অংশে ফিরিয়ে নেয়। ঘটনার সময় কিছুক্ষণ তারা সীমান্তের শূন্য রেখা ও ভারতীয় অংশে অবস্থান করছিলেন। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়।’

এতে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে সরে এসে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ঘটনার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পুশইনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow