সিলেট-১ : বেসরকারি ফলে বিপুল ভোটে বিএনপির জয়

সিলেট-১ আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারোয়ার আলম মুক্তাদিরকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। এতে ৪১ হাজার ভোট বেশি  পেয়ে বিজয়ী হয়েছেন মুক্তাদির। এ ছাড়া আসনটিতে অন্যান্য দলের প্রার্থীদের মাঝে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেন ৩২৯ ভোট, বাসদের প্রার্থী প্রনব জ্যাতি পাল এক হাজার ৩৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান ২ হাজার ৭০১ ভোট , সিপিবির প্রার্থী আনোয়ার হোসেন ৯০৮ ভোট, ইনসাফিয়া বাংলাদেশের প্রার্থী শামিম মিয়া ২৩৯ ভোট এবং বাসদ মার্কসবাদী দলের প্রার্থী সঞ্জয় দাস ৮০১ ভোট পেয়েছেন।

সিলেট-১ : বেসরকারি ফলে বিপুল ভোটে বিএনপির জয়

সিলেট-১ আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারোয়ার আলম মুক্তাদিরকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। এতে ৪১ হাজার ভোট বেশি  পেয়ে বিজয়ী হয়েছেন মুক্তাদির।

এ ছাড়া আসনটিতে অন্যান্য দলের প্রার্থীদের মাঝে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেন ৩২৯ ভোট, বাসদের প্রার্থী প্রনব জ্যাতি পাল এক হাজার ৩৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান ২ হাজার ৭০১ ভোট , সিপিবির প্রার্থী আনোয়ার হোসেন ৯০৮ ভোট, ইনসাফিয়া বাংলাদেশের প্রার্থী শামিম মিয়া ২৩৯ ভোট এবং বাসদ মার্কসবাদী দলের প্রার্থী সঞ্জয় দাস ৮০১ ভোট পেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow