সিলেট-৬ আসনে এগিয়ে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট-৬ আসনের ১০৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৫৪ হাজার ৪৬০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৩০০ ভোট। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী ১৬ ভোটে এগিয়ে রয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়া না পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এদিকে ফলাফল ঘোষণাকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন স্থানে সমর্থকরা ফলাফলের আপডেট জানতে অবস্থান করছেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট-৬ আসনের ১০৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৫৪ হাজার ৪৬০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৩০০ ভোট। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী ১৬ ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়া না পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এদিকে ফলাফল ঘোষণাকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন স্থানে সমর্থকরা ফলাফলের আপডেট জানতে অবস্থান করছেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
What's Your Reaction?