সিলেট-৬ আসনের ১৫ কেন্দ্রে এগিয়ে বিএনপি
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ১৫ কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী। আসনটিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। এর মধ্যে ১৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৯৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৩২ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ১৫ কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী। আসনটিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। এর মধ্যে ১৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৯৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৩২ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন।
What's Your Reaction?