সিলেটে অপরাধী শনাক্তে বসানো হবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অপরাধীদের শনাক্তে সিলেট নগরীতে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে। খুব শিগগিরই শহরের সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ক্যামেরা বসানো হবে। রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু অপরাধের বিষয়ে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে খুব দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপরাধীদের শনাক্তে সিলেট নগরীতে ফেস রিগকনেশন ক্যামেরা বসানো হবে। কোরবানির চামড়া সংগ্রহ না করা নিয়ে সিলেটের কওমী মাদরাসাগুলোর ঘোষণার বিষয়ে তিনি বলেন, চামড়ার সংরক্ষণে যাতে সমস্যা না হয় সে জন্য মাদরাসাসহ স্থানীয় প্রশাসন তথা সকলেই তৎপর। তিনি বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। চামড়া ও চামড়াজাত পণ্য রপতানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই কোরবানির পর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছ

সিলেটে অপরাধী শনাক্তে বসানো হবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অপরাধীদের শনাক্তে সিলেট নগরীতে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে। খুব শিগগিরই শহরের সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ক্যামেরা বসানো হবে।

রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু অপরাধের বিষয়ে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে খুব দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপরাধীদের শনাক্তে সিলেট নগরীতে ফেস রিগকনেশন ক্যামেরা বসানো হবে।

কোরবানির চামড়া সংগ্রহ না করা নিয়ে সিলেটের কওমী মাদরাসাগুলোর ঘোষণার বিষয়ে তিনি বলেন, চামড়ার সংরক্ষণে যাতে সমস্যা না হয় সে জন্য মাদরাসাসহ স্থানীয় প্রশাসন তথা সকলেই তৎপর।

তিনি বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। চামড়া ও চামড়াজাত পণ্য রপতানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই কোরবানির পর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আহমেদ জামিল/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow