সিলেটে খেলবেন বাবর!

ঢাকা টেস্টের ঠিক আগের দিন হাঁটুর চোটে ছিটকে যান বাবর আজম। তার সহযোগিরা যখন শেরেবাংলায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছেন, তখন বাবর আজমের সময় কাটছে মাঠের বাইরে। গতকাল রোববারও স্কয়ার হাসপাতালে হাঁটুর সর্বশেষ অবস্থার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন বাবর আজম। জানা গেছে, চিকিৎসক তাকে সুসংবাদ দিয়েছেন। বর্তমানে হাঁটুর অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন তারা। চিকিৎসকদের কাছ থেকে সুসংবাদ পেয়েই আজ মঙ্গলবার নেটে অনেকটা সময় কাটিয়েছেন বাবর আজম। সকাল ১১ টা থেকে বেশ কিছুক্ষণ বিসিবি একাডেমিতে ব্যাট হাতে নেটে সময় কাটিয়েছেন বাবর আজম। প্রায় আধ ঘন্টা একাডেমি মাঠে ব্যাটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তার স্বদেশী বাংলাদেশের জুনিয়র স্পিন কোচ শাহেদ মেহমুদ। নেটে ব্যাটিং করাই বলে দিচ্ছে বাবর আজমের সিলেটে দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা অনেকবেশি। এআরবি/আইএন

সিলেটে খেলবেন বাবর!

ঢাকা টেস্টের ঠিক আগের দিন হাঁটুর চোটে ছিটকে যান বাবর আজম। তার সহযোগিরা যখন শেরেবাংলায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছেন, তখন বাবর আজমের সময় কাটছে মাঠের বাইরে।

গতকাল রোববারও স্কয়ার হাসপাতালে হাঁটুর সর্বশেষ অবস্থার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন বাবর আজম।

জানা গেছে, চিকিৎসক তাকে সুসংবাদ দিয়েছেন। বর্তমানে হাঁটুর অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন তারা।

চিকিৎসকদের কাছ থেকে সুসংবাদ পেয়েই আজ মঙ্গলবার নেটে অনেকটা সময় কাটিয়েছেন বাবর আজম।

সকাল ১১ টা থেকে বেশ কিছুক্ষণ বিসিবি একাডেমিতে ব্যাট হাতে নেটে সময় কাটিয়েছেন বাবর আজম। প্রায় আধ ঘন্টা একাডেমি মাঠে ব্যাটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তার স্বদেশী বাংলাদেশের জুনিয়র স্পিন কোচ শাহেদ মেহমুদ।

নেটে ব্যাটিং করাই বলে দিচ্ছে বাবর আজমের সিলেটে দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা অনেকবেশি।

এআরবি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow