সিলেটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে চলমান সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে নিয়োজিত মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে আজ ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামের নিজ বাড়ি থেকে রহমত মারুফকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার

সিলেটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে চলমান সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে নিয়োজিত মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে আজ ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামের নিজ বাড়ি থেকে রহমত মারুফকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় নেওয়ার সময় উপজেলার হাটিরগ্রাম এলাকায় রহমত মারুফের বাড়ির সামনে ট্রাকগুলোর গতিরোধ করা হয়। এ সময় রহমত মারুফের বাবা জামাল আহমদসহ আরও ১০-১২ জন যুবক ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ চালাতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন রহমত মারুফ। ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় এবং ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয়। এ সময় প্রকল্প ম্যানেজারের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা চিকিৎসা নেন।

ঘটনার পর ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার কালবেলাকে বলেন, ছাত্রদল নেতা রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুকবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow